Header Ads Widget

Responsive Advertisement

১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও আনা হবে টিকার আওতায়

 ১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছি। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন।  এ ছাড়া ১২ বছর বয়সি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।

শিক্ষামন্ত্রী শুক্রবার চাঁদপুর সদরের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে ডা. দীপু মনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে।  অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।



Post a Comment

0 Comments