Header Ads Widget

Responsive Advertisement

স্কুল-কলেজ খোলার পর সপ্তাহে একদিন ক্লাস জানালেন শিক্ষা উপমন্ত্রী

স্কুল-কলেজে সশরীরে ক্লাস চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটি যথেষ্ট নয়। তাই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খোলার পর আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ (১২ সেপ্টেম্বর) ঘোষণা করেছেন, ওইদিন থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করতে পারবো। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করছি। তবে এটা পরিবর্তন হতে পারে। হয়তো আরও বেশিদিন শিক্ষার্থীদের ক্লাসে আনতে পারবো। আপাতত আমাদের পরিকল্পনা এটাই। কয়দিন শিক্ষার্থীদের ক্লাসে আনার বিষয়ে সম্মত হয়েছি তবে এর জন্য সর্বশেষ দিন (১১ সেপ্টেম্বর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।


Post a Comment

0 Comments